শনিবার বিকাল থেকে রাত পর্যন্ত বসুরহাট বাজারে এ অভিযান পরিচালনা করেন কোম্পানীগঞ্জ উপজেলার নির্বার্হী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ। করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে সরকারের দেয়া নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে নোয়াখালীর কোম্পানীগঞ্জে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় চায়ের দোকানে আড্ডা, জনসমাগম ও মাস্ক ব্যবহার না করার অপরাধে ১৯ জনকে জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কোভিড-১৯ প্রতিরোধের লক্ষ্যে সরকার থেকে দেয়া নিষেধাজ্ঞা অমান্য করে উপজেলার বসুরহাট বাজারের বিভিন্ন স্থানের চা দোকানে লোকজন আড্ডা দিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দোকানে আড্ডা, জনসমাগম ও মাস্ক ব্যবহার না করার অপরাধে ১৯ জনকে জরিমানা করা হয়। একইসঙ্গে চা দোকান খোলা রাখার অপরাধে চারটি চা দোকানকে জরিমানা করা হয়েছে।

আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, জরিমানার পাশাপাশি করোনা প্রতিরোধে জনগণকে সর্তক করা হয়েছে।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031