সাধারণ ছুটি দেশে করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে দ্বিতীয় দফায় বাড়ানো হয়েছে । ছুটির মেয়াদ বাড়িয়ে ১১ই এপ্রিল থেকে ১৩ই এপ্রিল পর্যন্ত করা হয়েছে। আর ১৪ই এপ্রিল বাংলা নববর্ষের ছুটি থাকায় এদিনটি সাধারণ ছুটির সঙ্গে যুক্ত হচ্ছে।

সাধারণ ছুটিতে ব্যাংক খোলা থাকলেও লেনদেন হচ্ছে সীমিত সময়ের জন্য, যা পুঁজিবাজারে লেনদেনর সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় লেনদেন চালু রাখা সম্ভব হচ্ছে না। তাই সরকারের সাধারণ ছুটি ঘোষণার সঙ্গে মিল রেখে বাড়ানো হয়েছে পুঁজিবাজারে লেনদেন বন্ধ রাখার মেয়াদও। এ কারণে আগামী ১৪ই এপ্রিল পর্যন্ত দেশের পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে।

দেশের দুই স্টক এক্সচেঞ্জের দায়িত্ব কর্মকর্তারা জানিয়েছেন, কোনো কারণে যদি সাধারণ ছুটির মেয়াদ আরো বাড়ানো হয়, তাহলে পুঁজিবাজার বন্ধ রাখার মেয়াদও বাড়ানো হবে। তবে কোনো কারণে যদি সাধারণ ছুটির মধ্যেও ব্যাংকে স্বাভাবিক সময়ের মতো পূর্ণ লেনদেন হয়, তাহলে পুঁজিবাজারে লেনদেন চালুর বিষয়টি ভেবে দেখা হবে।

দেশে করোনাভাইরাসের বিস্তার যেভাবে ঘটছে, তাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাধারণ ছুটি আরেক দফা বাড়ানোর প্রয়োজন হতে পারে বলে মনে করা হচ্ছে।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031