চট্টগ্রামে এক মুক্তিযোদ্ধা কমান্ডারের মৃত্যু হয়েছে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর । সোমবার (৬ এপ্রিল) বিকেল ৩ টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশনে ইউনিটে এই মুক্তিযোদ্ধার মৃত্যু ঘটে।

তবে তিনি করোনা আক্রান্ত কিনা তা নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের সীতাকুন্ডে অবস্থিত বিআইটিআইডি হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি মিয়া।

তিনি জানান, ৭১ বছর বয়সী ওই মুক্তিযোদ্ধা কমান্ডার রোববার রাতে চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার ফৌজদারহাটে বিআইটিআইডিতে চিকিৎসা নিতে যান। সোমবার ভোরে তাকে জেনারেল হাসপাতালে পাঠানো হয়। জ্বর-সর্দি ও শ্বাসকষ্ঠসহ করোনার উপসর্গ থাকায় তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি  করা হয়।

পরে তার মৃত্যু ঘটে। তবে তার কেউই বিদেশ ফেরত ছিলেন না।

বিদেশ ফেরত কারও সং¯পর্শে আসার হিস্ট্রিও নেই। তবুও আমরা তার নমুনা সংগ্রহ করে বিআইটিআইডি হাসপাতালে পাঠিয়েছি। তার বাড়ি চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলায় এবং তিনি স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডার।

এর আগে রবিবার রাতে করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক যুবকের মৃত্যু ঘটে। মৃত যুবকের বয়স আনুমানিক ২২ বছর। তার বাড়ি আনোয়ারা উপজেলার মধ্যম শিলাইনগর গ্রামে। এ ঘটনায় তার বাড়িসহ ১৩ বাড়ি লকডাউন করা হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি মিয়া।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031