আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পারস্পরিক দোষারোপ না করে ইতিবাচক মনোভাব নিয়ে দেশের এই সংকটে বিএনপিসহ দেশের সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
সোমবার তার সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, বিএনপি নেতারা যেকোনো পরিস্থিতিতেই রাজনৈতিক ফায়দা লোটার অপতৎপরতায় লিপ্ত থাকেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে মন্তব্য করেছেন সেটা ভিত্তিহীন, অযৌক্তিক এবং উদ্দেশ্যপ্রণোদিত বলেও মন্তব্য করেন তিনি।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সরকারি ছুটি ১৪ই এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়েছে, এ প্রেক্ষিতে গণপরিবহনও ১৪ই এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। তবে জরুরি সেবা, পণ্যবাহী যানবাহন, কাভার্ডভ্যান, ট্রাক চলাচল করবে, পণ্যবাহী পরিবহনে কোনোভাবেই জনগণ চলাচল করতে পারবে না।
