ডিবি পুলিশ যশোরে চার হাজার কেজি সরকারি চালসহ দুই যুবককে আটক করেছে। মঙ্গলবার বিকাল ৩টার দিকে যশোর-ঝিনাইদহ সড়কের শানতলা পেপসি কোম্পানির ভেতর থেকে তাদের আটক করা হয়।

আটকরা জেলার বাঘারপাড়া উপজেলার প্রেমচারা গ্রামের সাবেক ভাইস চেয়ারম্যান প্রার্থী রাকিবুল হাসান শাওন ও শহরতলীর ঝুমঝুমপুরের হাসিবুল হাসান।

ডিবি পুলিশের সহকারি কমিশনার জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহম্মদ জানান, গোপন সংবাদে অভিযান চালিয়ে সরকারি এসব চাল ত্রাণ হিসেবে বিতরণের জন্য প্যাকেজ বানানোর সময় ওই দুই যুবককে আটক করা হয়।

তিনি আরও বলেন, ‘আটক এ দুই যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আশা করছি, আরও চাল উদ্ধার হবে।’

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031