টানা চারদিন কমার পর মঙ্গলবার এ বৃদ্ধি দেখা গেছে । স্পেনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ফের বৃদ্ধি পেয়েছে। এদিন কর্মকর্তারা জানিয়েছেন, রাতারাতি দেশটিতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন নতুন ৭৪৩ জন মানুষ। এতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৯৮ জনে। পুরো বিশ্বের মধ্যে করোনায় ইতালির পর দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু ঘটেছে দেশটিতে।  এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এর আগে সোমবার কর্মকর্তারা জানিয়েছিলেন, গত ২৪ ঘণ্টায় মারা গেছিলেন ৬৩৭ জন। এছাড়া, শুক্র, শনি ও রোববার মারা গেছেন যথাক্রমে ৯৫০ জন, ৮০৯ জন ও ৬৭৪ জন। মৃতের সংখ্যায় টানা চারদিনের পতন কর্তৃপক্ষের মনে আশা জাগিয়েছিল। প্রত্যাশা করা হয়েছিল, মহামারীটির সবচেয়ে ভয়াবহ পর্যায় পার হয়ে এসেছে স্পেন।

তবে মঙ্গলবারের হিসাব সে আশা গুড়িয়ে দিয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৫ হাজারের বেশি মানুষ। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪০ হাজার ৫১০ জনে। বর্তমানে ইউরোপে সবচেয়ে বেশি আক্রান্তের দেশ স্পেন। তিনি সপ্তাহের বেশি সময় ধরে সেখানে জারি রয়েছে লকডাউন।

এই লকডাউন চলতি মাসের প্রায় শেষ পর্যন্ত জারি রাখা হবে বলে ঘোষণা দেয়া হয়েছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, তারা করোনা আক্রান্তদের শনাক্ত করতে পরীক্ষার হার বাড়াবে।

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31