করোনা রোগী শনাক্ত হওয়ার পর লকডাউন ঘোষিত এলাকায় র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেনের সমন্বয়ে ওই এলাকায় সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন হয়েছে টাঙ্গাইলের মির্জাপুরে ।

বুধবার দুপুরে ভাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তারা এ সচেতনামূলক কার্যক্রম পরিচালনা করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা মাকসুদা খানম, ভাওড়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম উপস্থিত ছিলেন।

মেজর আবু নাঈম বলেন, লকডাউন ঘোষিত এলাকার বাসিন্দাদের নিজ নিজ বাড়িতে অবস্থান নিশ্চিত করতে হবে। বাড়িতে থাকাটা খুবই গুরত্বপূর্ণ। প্রশাসনের নিয়মকানুন মেনে কাজ করলে আমরা অবশ্যই করোনা পরিস্থিতি মোকাবেলা করতে পারবো। লকডাউনকৃত এলাকার বাসিন্দাদের প্রতি সামাজিক দূরত্ব বজায় রেখে মানবিক আচরণ করার অনুরোধ জানান তিনি। এ সময় সবার মধ্যে র‌্যাবের প্রচারপত্র বিলি করা হয়।

উল্লেখ্য, মঙ্গলবার মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের ভাওড়া বৈরাগীপাড়ায় করোনা রোগী শনাক্ত হলে রাতেই তাকে প্রশাসনের উদ্যোগে ঢাকায় পাঠানো হয়। পরে রোগীর বাড়িসহ আশপাশের ৩৫টি বাড়ি লকডাউন ঘোষণা করে প্রশাসন।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031