ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকশন করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ থেকে ব্রিটিশ নাগরিকদের দেশে ফেরানোর জন্য বাণিজ্যিক ফ্লাইটের বদলে চার্টার্ড ফ্লাইট খুঁজছেন। খুব শিগগির সিদ্ধান্ত দেশটির নাগরিকদের জানাতে পারবেন বলে আশাবাদী হাইকমিশনার।

বৃহস্পতিবার ঢাকাস্থ ব্রিটিশ দূতাবাসের ফেসবুক পেজে দেশটির নাগরিকদের জন্য এক ভিডিও বার্তায় এই তথ্য জানান হাইকমিশনার।

বার্তায় হাইকমিশনার বলেন, ‘প্রথমত, আমরা চার্টার ফ্লাইট বাংলাদেশে আনার জন্য অনেক চেষ্টা করছি, আমাদের লন্ডনের সহকর্মীদের নিয়ে সকল প্রচেষ্টা চালাচ্ছি। এবং খুব শিগগিরই আপনাদের এই সম্পর্কে একটি সিদ্ধান্ত জানাতে পারবো।’

রবার্ট ডিকশন বলেন, ‘দ্বিতীয়ত, স্পষ্টত এই চার্টার ফ্লাইটগুলো বিনামূল্যে নয়, এর সাথে নির্ধারিত চার্জ প্রযোজ্য। এই এই চার্টার ফ্লাইট চার্জ কী পরিমাণ হবে তা আমরা যত দ্রুতসম্ভব আপনাদের জানাব।’

চার্টার ফ্লাইটের সঠিক সময়, স্থান ও এর সংশ্লিষ্ট ব্যবস্থা সম্পর্কে খুব শিগগির ঘোষণা আসতে পারে জানিয়ে ব্রিটিশ হাইকমিশনার বলেন, ‘চার্টার ফ্লাইটের সঠিক সময়, স্থান ও এর সংশ্লিষ্ট ব্যবস্থা সম্পর্কে খুব শিগগির ঘোষণা আসতে পারে। সুতরাং আপনি যদি যুক্তরাজ্যে ফিরে যেতে আগ্রহী হন তবে এখনই আপনার প্রস্তুত থাকতে হবে যেন আপনি অতি শিগগির যুক্তরাজ্যের উদ্দেশে আপনার যাত্রা শুরু করতে সক্ষম হন।’

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031