বেসরকারি ন্যাশনাল ব্যাংক করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করায় কর্মীদের জন্য বিশেষ প্রণোদনা ঘোষণা করেছে । দায়িত্ব পালনকালে ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারীদের কেউ করোনায় আক্রান্ত হয়ে মারা গেলে তার পরিবারকে এককালীন দুই লাখ টাকা অনুদান দেয়া হবে। যা ওই কর্মকর্তা-কর্মচারীর অন্যান্য প্রাপ্যাদির অতিরিক্ত।

এছাড়া ব্যাংকিং সেবা প্রদানকালে করোনাভাইরাসে সংক্রমিত হলে তার চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভারও বহন করবে ব্যাংকটি।

বৃহস্পতিবার ন্যাশনাল ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চরম ঝুঁকি নিয়ে জনগণকে ব্যাংকিং সেবা অব্যাহত রাখার বিষয়টি ব্যাংক চেয়ারম্যান জয়নুল হক সিকদারের নজরে এলে তিনি এই ঘোষণা দেন। পাশাপাশি তিনি স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতপূর্বক ব্যাংকিং লেনদেন সম্পন্নের তাগিদ দিয়েছেন।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031