করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু হয়েছে লক্ষ্মীপুরের কমলনগরে চরজাঙ্গালীয়া এলাকায় । বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে মারা যায় ওই ব্যক্তি। করোনা সন্দেহে নমুনা সংগ্রহ করে রিপোর্টের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পরে নিহতের পরিবারসহ বাড়ির ১২ পরিবারকে লকডাউন করা হয়। বিকালে সামাজিক সুরক্ষা মেনে তাকে দাফন করা হয়।

জেলা সিভিল সার্জন ডা. আবদুল গফ্ফার বলেন, গত কয়েকদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। দুইদিন আগে হাসপাতালে ভর্তি করা হয়। পরে বৃহস্পতিবার দুপুরে তিনি মারা যান। করোনা উপসর্গ সন্দেহে নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সামাজিক সুরক্ষা মেনে তার লাশ দাফন করা হয়। এ ঘটনায় নিহতের বাড়িসহ ১২ পরিবারকে লকডাউন রাখা হয়েছে বলে জানান তিনি।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031