saudi_119106holymosque_119106_0

ঢাকা : জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের প্রধান জেইদ রাদ আল-হুসেইন সৌদি আরবে মসজিদে নববীতে হামলা ইসলাম ও পুরো মুসলিম সম্প্রদায়ের উপর হামলা বলে মন্তব্য করেছেন।
জর্ডানের রাজ পরিবারের সদস্য আল-হুসাইন বলেন, ‘মসজিদে নববী ইসলামের সবচেয়ে পবিত্র স্থানগুলোর একটি। রমজান মাসে সেখানে হামলা চালানো সারা বিশ্বের সব মুসলিমের উপর সরাসরি হামলা চালানোর শামিল বলে বিবেচিত হতে পারে।”

মদিনায় মহানবীর (সা.) মসজিদ হিসেবে খ্যাত মসজিদে নববীর কাছে সোমবার মাগরিবের নামাজের সময় আত্মঘাতী বোমা হামলায় অন্তত চার নিরাপত্তারক্ষী নিহত এবং আরও পাঁচজন আহত হয়।

মদিনায় ওই হামলার কাছাকাছি সময়ে পূর্বাঞ্চলীয় শহর কাতিফে একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় হামলাকারী নিজে নিহত হয়।

এর কয়েক ঘণ্টা আগে সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম শহর জেদ্দায় যুক্তরাষ্ট্র কনস্যুলেটের কাছে বিস্ফোরণে এক আত্মঘাতী নিহত এবং দুইজন আহত হন।

গত বছর ইসলামিক স্টেট সৌদি আরবে এ ধরণের হামলা চালিয়েছিল। এখন ওপর্যন্ত ই হামলাগুলোর দায় কেউ স্বীকার করেনি।

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31