সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল মান্নান ইলিয়াস বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন । নতুন মহাপরিচালক নিয়োগ হওয়ার পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন। অতিরিক্ত সচিবের দায়িত্বের পাশাপাশি এই পদে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন তিনি।

বৃহস্পতিবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধিশাখা-৭ থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির বর্তমান মহাপরিচালক লিয়াকত আলী লাকীর চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আজ শেষ হচ্ছে। নতুন কাউকে এই পদে নিয়োগ দেওয়ার আগ পর্যন্ত আব্দুল মান্নান ইলিয়াস দায়িত্ব পালন করবেন।

এর আগে তিনি গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক হিসেবেও অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন। এছাড়া বাংলা একাডেমির সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

প্র্রসঙ্গত, লিয়াকত আলী লাকী শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে সবচেয়ে বেশি সময় দায়িত্ব পালন করেছেন। তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ দুবছর করে পাঁচবার বাড়ানো হয়েছে।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031