আরও ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছে চট্টগ্রামের সীতাকুন্ডে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) ৭৯ জনের নমুনা পরীক্ষায় । এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১০ জনে দাড়িয়েছে। শনিবার রাত ৮টায় এই তথ্য জানান চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। তিনি জানান, আক্রান্ত তিন জনই পুরুষ। এদের একজন নগরীর পাহাড়তলী থানার সিডিএ মার্কেট এলাকার বাসিন্দা। তার বয়স ৫০। আরেকজন চট্টগ্রামের সাতকানিয়া আলী নগরের ইছামতি এলাকার বাসিন্দা। তার বয়স ৬৯।

অন্যজন লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার দানপাড়া কোদাল বাড়ির বাসিন্দা। তার বয়স ৩২। সিভিল সার্জন জানান, লক্ষীপুরের বাসিন্দা আক্রান্ত ব্যক্তি চট্টগ্রামে থাকেন না। তিনি রামগঞ্জে থাকেন। সেখান থেকে নমুনা সংগ্রহ বিআইটিআইডি পরীক্ষা করা হয়েছে। তাদের কারোই বিদেশ ফেরত ব্যক্তির সংস্পর্শে থাকার তথ্য নেই। এর আগে গত ৩ এপ্রিল ও ৫ এপ্রিল চট্টগ্রামে দুইজন করোনা রোগী শনাক্ত হয়েছিল। দুইজনই স¤পর্কে বাবা-ছেলে। তাদের বাসা নগরের দামপাড়া এলাকায়। দুইজনই চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। এরপর গত ৮ এপ্রিল আরও তিনজন করোনা রোগী শনাক্ত হয় চট্টগ্রামে। এর মধ্যে একজন চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার বাসিন্দা। বাকি দুইজন নগরীর হালিশহরের শাপলা আবাসিক এলাকা ও সাগরিকা এলাকায় থাকেন। এরপর শুক্রবার আরো দুইজনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এই দুজনও পুরুষ। এদের একজন নগরীর ফিরিঙ্গিবাজারের শিববাড়ি লেইনের বাসিন্দা। বয়স ৫৭, তিনি ব্যবসায়ী। আরেকজন আকবরশাহ থানার ই¯পাহানি গেইট গোলপাহাড় এলাকার বাসিন্দা। বয়স ৩৫, তিনি দোকান কর্মচারী। সিভিল সার্জন জানান, আজ শনিবার ৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয় বিআইটিআইডিতে। সবমিলিয়ে বিআইটিআইডি ল্যাবে ৫৮৭ জনের নমুনা পরীক্ষা সম্পন্ন হয়। এরমধ্যে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031