সারাদেশে করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা ৪৮২ জন। এর মধ্যে ঢাকার ২৫৪ জন। অর্থাৎ আক্রান্তদের ৫২ শতাংশ রাজধানীর বিভিন্ন এলাকার। দেশে করোনা ভাইরাসের সংক্রমণে আক্রান্তেদের বেশি ভাগ রাজধানী ঢাকার।

সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, আক্রান্ত ৪৮২ জন রোগীর মধ্যে ৫২ শতাংশ রাজধানী ঢাকা ও ৩৫ শতাংশ ঢাকা বিভাগের। অবশিষ্ট ১৩ শতাংশ দেশের অন্যান্য বিভাগের।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও গত ক’দিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা। সবশেষ হিসাবে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৪৮২। মারা গেছেন ৩০ জন।

সুস্থ হয়ে উঠেছেন ৩৬ জন।

গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে বৈশ্বিক মহামারিতে পরিণত করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত প্রায় সোয়া ১৭ লাখের বেশি। মারা গেছেন এক লাখেরও বেশি মানুষ। তবে পৌনে ৪ লাখের মতো রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930