চট্টগ্রামে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ করোনা ভাইরাসের বিস্তার রোধে সরকার সন্ধ্যা ৬টার পর ঘর থেকে বের হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কড়াকড়ি আরোপ করে প্রজ্ঞাপণ জারী করলেও অযথা ঘোরাঘুরির কারণে ।

গ্রেপ্তারকৃত বাবা হলেন, মো. রফিক আহমদ (৫৫)। তিনি বিবিরহাট ২ নম্বর গলির মৃত বজল আহমদের পুত্র। আর তার ছেলে মো. জাহাঙ্গীর আলম (২৮)।

শুক্রবার রাত ৯টার দিকে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন বিবিরহাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। প্রজ্ঞাপন অমান্য ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানান পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া।

ওসি জানান, করোনা ভাইরাসের বিস্তার রোধে সন্ধ্যা ৬টার পর ঘরের বাইরে যাওয়া নিষিদ্ধ করে সরকার প্রজ্ঞাপন জারি করেছে। এমন অবস্থায় থানার টহল পুলিশ বিবিরহাটে দায়িত্ব পালনের সময় সোহেল স্টোর নামে একটি দোকানে মানুষের ভিড় দেখে।

তখন সবাইকে বাসায় চলে যেতে বললে বাবা-ছেলে না গিয়ে পুলিশের সঙ্গে তর্ক করে এবং বলপ্রয়োগে কর্তব্য কাজে বাধা দেয়। ফলে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে প্রজ্ঞাপন অমান্য ও পুলিশের কর্তব্য কাজে বাধা প্রদানের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

চট্টগ্রামে প্রজ্ঞাপন না মানার এটাই প্রথম মামলা বলে জানান ওসি।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031