করোনা উপসর্গ নিয়ে ১৩ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে সাভারে । রবিবার সকালে সাভার উপজেলার পৌরসভার রাডিবাড়ী এলাকার ভাড়া বাড়িতে মারা যায় ওই কিশোর। মৃতের নমুনা সংগ্রহের পর তা ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয়েছে। এ ঘটনায় পৌর এলাকার মৃতের ভাড়া বাসাটি লকডাউন করেছে প্রশাসন। মৃত আসাদুল ইসলাম (১৩) সাভার রাজাশন এলাকার কনক হোসেনের ছেলে। তবে তারা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রাডিবাড়ী এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

মৃতের বাবা কনক হোসেন বলেন, দুই-তিন মাস ধরে তার ছেলে নিউমোনিয়ায় ভুগছিল। তবে এক মাস যাবৎ তার ঠান্ডাজনিত সর্দি-কাশি ও জ্বর ছিল। ১২ দিন আগেও রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসক দেখিয়ে সাভারের রাজাশন এলাকার নিজ বাড়িতে আনা হয় তার ছেলেকে। কিন্তু পারিবারিক কলহের জেরে গত ৮ এপ্রিল পৌর এলাকার রাডিবাড়ীতে পরিবার নিয়ে ভাড়া বাসায় ওঠেন তিনি। এরপর রবিবার সকালে তার ছেলে মারা যায়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন, স্বেচ্ছাসেবীদের মাধ্যমে করোনার উপস্বর্গ নিয়ে মারা যাওয়া কিশোরের দাফন সম্পন্ন করা হয়েছে। একই সঙ্গে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রাডিবাড়ী এলাকার বাসাটি লকডাউন করা হয়েছে।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা বলেন, মৃত কিশোরের নমুনা সংগ্রহ করে করোনাভাইরাস পরীক্ষার জন্য ইতিমধ্যে আইইডিসিআরে পাঠিয়ে দেয়া হয়েছে। এরপর রবিবার দুপুরে মৃতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের পর স্বেচ্ছাসেবীদের মাধ্যমে দাফন করা হয়েছে।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031