দিনরাত সেবা দিচ্ছেন অসংখ্য চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী মহামারী করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের পাশে থেকে । সবথেকে ঝুঁকিপূর্ণ এই কাজের স্বীকৃতিস্বরূপ সরকারের পক্ষ থেকে তাদের জন্য প্রণোদনার ঘোষণা দেয়া হয়েছে। এই প্রণোদনা দিতে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে সুনির্দিষ্ট তালিকা চেয়ে চিঠি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রণোদনার ঘোষণা দেয়ার পর রবিবার করোনায় আক্রান্তদের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের তালিকা চায় মন্ত্রণালয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ পার-২ বিভাগের উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে লেখা এক চিঠিতে বলা হয়, ‘করোনা আক্রান্তদের সেবায় নিয়োজিত চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের কাজের স্বীকৃতিস্বরূপ প্রণোদনা দেয়ার বিষয়ে ঘোষণা দেন প্রধানমন্ত্রী। এ প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর দফতরে উল্লেখিত চিকিৎসক-নার্সসহ চিকিৎসা কর্মীদের তালিকা প্রেরণ করতে হবে। এমতাবস্থায় প্রধানমন্ত্রী প্রত্যেক ঘোষিত প্রণোদনা প্রদানের নিমিত্তে করোনা আক্রান্ত রোগীদের সেবায় নিয়োজিত চিকিৎসক নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সুনির্দিষ্ট তালিকা প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।‘

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031