সড়ক দূর্ঘটনায় এক মহিলা(৪৭) নিহত হয়েছে সীতাকুণ্ডে । আজ(১৩ এপ্রিল)রবিার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার বাড়বকুণ্ড এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়,ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড ইউনিয়নের প্রগতি ইন্ডাস্ট্রিজ লিঃ এলাকার রাস্তা পার হচ্ছিল এক অজ্ঞাত মহিলা । এসম একটি গাড়ি তাকে চাপা দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই মহিলার মৃত্যু ঘটে । পরে খবর পেয়ে কুমিরা হাইওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে চমেক মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন কুমিরা হাইওয়ে পুলিশ ফাড়িঁর ইনর্চাজ মোঃ সাইদুল । তিনি বলেন,মহিলাটির পরিচয় পাওয়া যায়নি । তবে নিহত মহিলাটি সম্ভবত ভারসাম্যহীন হবে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031