থাইল্যান্ড আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ফ্লাইট নিষেধাজ্ঞা বৃদ্ধি করেছে। তবে এক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে। যেমন নাগরিকদের ফিরিয়ে নেয়া, ভাইরাস সম্পর্কিত ফ্লাইট, রাষ্ট্রীয় অথবা সামরিক বিমানের উড্ডয়ন। এ নিয়ে তৃতীয়বারের মতো ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা বৃদ্ধি করা হলো। নিষেধাজ্ঞার বাইরে কোনো ফ্লাইটে যদি কেউ দেশে ফেরেন তাহলে তাকে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। থাইল্যান্ডে করোনায় সংক্রমিত হয়েছেন ২৬১৩ জন। মারা গেছেন ৪১ জন। সূত্র অনলাইন বিবিসি।
