পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দুই কোটি ৮০ লাখ টাকা অনুদান দিয়েছে স্থানীয় সরকার।

বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউসের কাছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম অনুদানের চেক হস্তান্তর করেন।

এসময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব রেজাউল আহসান উপস্থিত ছিলেন।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলামের এক মাসের বেতন ও স্থানীয় সরকার বিভাগ ও এর অধীনে থাকা দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদর এক দিনের বেতনের সমপরিমাণ টাকা মিলিয়ে মোট এক কোটি ৬২ লাখ টাকা এবং পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের এক মাসের বেতন এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ ও এর অধীনে থাকা দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদর এক দিনের বেতনের সমপরিমাণ টাকা মিলিয়ে মোট এক কোটি ১৮ লাখ ৫৯ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।

চেক হস্তান্তরের সময় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে সংযুক্ত হয়। এসময় তিনি করোনাভাইরাস সংকট মোকাবিলায় ত্রাণ তহবিলে মানবিক সহায়তা প্রদানের জন্য মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের ধন্যবাদ জানান।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031