আইসোলেশনে চিকিৎসাধীন থাকা ৬৫ বছর বয়সী করোনা আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে । এনিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত মৃতের সংখ্যা দাঁড়ালো পাঁচ জনে। পাঁচ জনের মধ্যে একজন ৬ বছর বয়সী শিশুও রয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৯টায় চট্টগ্রামের ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. আবুল হাসান চৌধুরী।

তিনি বলেন, বৃহস্পিতবার করোনা পজিটিভ হওয়া রোগীটি শুক্রবার সকালে মারা গেছে। ভর্তি করানোর পর রোগীটিকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছিল। রোগীর ডায়াবেটিক, শ্বাসকষ্টসহ বিভিন্ন সমস্যা ছিল।

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31