বাংলাদেশ ব্যাংকের অনুমতি লাগবে না দেশের বাইরে চিকিৎসা, পড়াশোনা এবং ভ্রমণের খরচ পাঠানোর জন্য । এর আগে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়া কোন টাকা পাঠানো সম্ভব ছিল না। চলতি বছরের ৩০শে জুন পর্যন্ত অনুমতি ছাড়া বিদেশে টাকা পাঠানোর এই সুবিধা অব্যাহত থাকবে। এর আগের সার্কুলারে এই সময় নির্ধারণ করা হয়েছিল চলতি বছরের ৩০শে এপ্রিল পর্যন্ত।

আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

বাংলাদেশে কার্যরত সব অথরাইজড ডিলারদের কাছে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়, করোনা ভাইরাসের কারণে বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা সমস্যায় পড়েছেন। তাই কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়াই তাদের একাউন্টে টাকা পাঠানোর অনুমতি দেয়া হয়েছে। অনেক বাংলাদেশি বিদেশে গিয়ে বিভিন্ন কারণে আটকা পড়েছেন। তাদেরকে সহায়তার জন্য আর্থিক সরবরাহ নিশ্চিত করতে চায় কেন্দ্রীয় ব্যাংক।

সম্প্রতি করোনা ভাইরাসের কারণে স্থবির হয়ে পড়েছে পুরো বিশ্ব।

প্রাণঘাতী এই মহামারি সংকুচিত করেছে বিশ্ব অর্থনীতি। পাশাপাশি বাংলাদেশের অর্থনীতিকেও। এই সংকট মোকাবিলায় বিভিন্ন দেশের সরকার বিভিন্ন প্রণোদনা ঘোষণা করেছে। অর্থনীতি সচল রাখতে বাংলাদেশও বিভিন্ন প্রণোদনা ঘোষণা করেছে।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930