সকাল পৌনে ৯টার দিকে নুরুজ্জামান খানকে হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. আশরাফুর রহমান জানান। তিনি হাসপাতালে আসার আগেই মারা গেছেন। তার মধ্যে করোনার উপসর্গ থাকার কারণে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা তা পরীক্ষা করা হবে।

মৃতের স্বজনরা জানান, নুরুজ্জামান খান পাঁচ দিন ধরে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত ছিলেন। তিনি মোবাইল ফোন সার্ভিসিংয়ের কাজ কর‌তেন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, মঙ্গলবার ভোর ৬টার দিকে যক্ষ্মায় আক্রান্ত ফেরদৌসি আরা (৭০) মেডিসিন ওয়ার্ডে মারা গেছেন। তার শ্বাসকষ্ট ছিল। এজন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না তা পরীক্ষা করা হচ্ছে। গত ১৪ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031