চীন করোনাভাইরাসের ফলে সৃষ্ট সংকট মোকাবেলায় বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে।

চীনের রাজধানী বেইজিং থেকে প্রেরিত এক লিখিত বার্তায় দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি এ কথা জানায়।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, লিখিত বার্তায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগ জানায়, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণ করোনা ভাইরাস মোকাবেলার সংকটময় দিনগুলোতে চীনের জনগণকে বিভিন্নভাবে সর্বাত্মক সহায়তা প্রদান করেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহমর্মিতা ও সংহতি জানিয়ে চীনের রাষ্ট্রপতি শি জিং পিং বরাবর চিঠি প্রেরণ করেছিলেন। চীনের জনগণ সংকটকালীন সময়ে শেখ হাসিনার মহানুভবতাকে সারাজীবন স্মরণ রাখবে।

বার্তায়, রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের, ‘সত্যিকারের বন্ধুত্ব সাহসিকতার সাথে দুর্ভোগ-দুর্দশার পর্বত ও সাগর পাড়ি দেয়’- এই উদ্ধৃতি তুলে ধরে চীনা কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে বলা হয়, চীনের সংকটকালে বাংলাদেশ যেভাবে চীনের পাশে দাঁড়িয়েছিল ঠিক একইভাবে চীন সরকার সবধরনের সহযোগিতা প্রদান করবে এবং বাংলাদেশের পাশে থাকবে।

কমিউনিস্ট পার্টি একটি রাজনৈতিক দল হিসেবে তাদের পরীক্ষিত বন্ধু বাংলাদেশ আওয়ামী লীগকে বিশেষ গুরুত্বের সাথে বিবেচনা করে। চীন মনে করে, বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে এই সংকট মোকাবেলার সামর্থ্য বাংলাদেশের রয়েছে। তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশের জনগণ শেখ হাসিনার নেতৃত্বে অতি দ্রুত সময়ের মধ্যে মহামারি করোনা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সক্ষম হবে।

চীনা কমিউনিস্ট পার্টি বাংলাদেশ আওয়ামী লীগকে ৫০ হাজার মাস্কও প্রদান করেছে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031