মৃত্যু লাখ ছুঁই ছুঁই বৈশ্বিক মহামারি কোরোনাভাইরাসে। আক্রান্ত ছাড়িয়েছে ২৬ লাখ। কোভিড-১৯ নামের এই রোগ রোগ কবে থামবে কিংবা থামানো সম্ভব হবে কেউ বলতে পারছে না। তাই ছড়াচ্ছে আতঙ্ক, নানা গুজব, চিকিতসার নানা টোটকা। আতঙ্কিত মানুষ অনেকে এসব টোটকা আঁকড়ে করোনা থেকে বাঁচতে চেষ্টা করছে।

ইদানীং একটা কথা নানা মাধ্যমে জনশ্রুতি হচ্ছে, নিজের শরীরে করোনার সংক্রমণ ঘটেছে কি না তা নিজেই পরীক্ষা করতে পারবেন। কীভাবে? ১০ সেকেন্ড নিঃশ্বাস বন্ধ রেখে যদি কোনো ধরনের কাশি না আসে, তাহলে বুঝতে হবে ফুসফুসে করোনা ভাইরাসের সংক্রমণ নেই।

আসলে এ ধরনের মিথ বা জনশ্রুতির ওপর নির্ভর করে বসে থাকা বিপজ্জনক। এতে সঠিক সময়ে রোগ নির্ণয় না হওয়া বা চিকিতসায় বিলম্বের কারনে বরং মৃত্যুঝুঁকির সৃষ্টি হয়।

১০ সেকেন্ড শ্বাস আটকে কী জানা যাবে

বিশেষজ্ঞ্ররা বলছেন, করোনাভাইরাসের প্রধান উপসর্গ হলো জ্বর, ক্লান্তি, শুকনো কাশি, গলা ব্যথা। বেশ কিছু মানুষের মধ্য নিউমোনিয়ার উপসর্গও দেখা যায়। নিঃশ্বাস আটকে রেখে আপনি কেবল ভেতরে কফ আছে কি না তার ধারণা পেতে পারেন মাত্র। শুধু বিশেষজ্ঞের মাধ্যমে সুনির্দিষ্ট পরীক্ষায় নিশ্চিত হওয়া সম্ভব করোনার সংক্রমণ সম্পর্কে।

তাই নিজের মধ্যে করোনার কোনো ধরনের উপসর্গ পরিলক্ষিত হচ্ছে মনে হলে সঙ্গে সঙ্গে হাসপাতালে যোগাযোগ করা উত্তম। তারাই আপনাকে পরীক্ষার সিদ্ধান্ত দেবে আপনার কোরোনা আছে কি নেই।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031