ar pic_135194

 ঢাকা : দেশটিতে অভ্যুত্থান-চেষ্টাকারী সেনাসদস্যদের মৃত্যুদণ্ড দেওয়া যায় কি না, সে বিষয়ে পার্লামেন্টে আলোচনা হতে পারে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন।

স্থানীয় সময় শনিবার ইস্তাম্বুলে সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে এরদোগান এমন ইঙ্গিত দেন।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ওই সমাবেশে কিছু সমর্থক অভ্যুত্থান-চেষ্টাকারীদের মৃত্যুদণ্ডেরদাবি তোলেন। জবাবে হাস্যোজ্জ্বল ও অনেকটা নির্ভর এরদোগান তাঁদের এ বিষয়ে আশ্বস্ত করেন।

এরদোগান বলেন, সেনাবাহিনীর ক্ষুদ্র একটি অংশ অভ্যুত্থানের চেষ্টা করেছিল।

যুক্তরাষ্ট্রভিত্তিক আলেম ফেতুল্লাহ গুলেনের (যাকে অভ্যুত্থানের উসকানিদাতা মনে করা হয়) দিকে ইঙ্গিত করে এরদোগান আরো বলেন, ‘সেনাবাহিনী আমাদের। আমি প্রধান কমান্ডার।’

শুক্রবার রাতে তুরস্কে সেনাবাহিনীর একটি অংশের অভ্যুত্থান-চেষ্টা শুরু হয়। তুরস্কে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিকে অভ্যুত্থান-চেষ্টার কথা প্রথম জানান দেশটির প্রধানমন্ত্রী বিনাইল ইলদিরিম। ওই সময় তিনি বলেন, ‘শৃঙ্খলা ভেঙে কিছু লোক অবৈধ পদক্ষেপ নিয়েছে। যারা অভ্যুত্থানের চেষ্টা করেছে, তাদের চড়া মূল্য দিতে হবে।’

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031