দুলাভাইয়ের বাড়ি থেকে শ্যালিকার লাশ উদ্ধার করেছে শেরপুরের শ্রীবরদীতে পুলিশ। মৃতের নাম সুখী বেগম। শনিবার দুপুরে উপজেলার ভায়াডাঙ্গা এলাকার আসন্দিপাড়া গ্রাম থেকে ওই লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় দুলাভাইসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

সুখী বেগম পাশের জামালপুর জেলার বকশীগঞ্জের কাছিমেরচর গ্রামের বাসিন্দা নাজিমদ্দিন ফকিরের মেয়ে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মৃতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031