একের পর এক বন্ধ হচ্ছে কোম্পানী, প্রতিষ্ঠান বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করা কারোনা ভাইরাসের কারণে । এমন পরিস্থিতিতে প্রায় চার মাসেও বিজ্ঞানীরা কোন সু-খবর দিতে পারেননি। সঠিক ঔষধ আবিষ্কার না হওয়ার আগ পর্যন্ত এ থেকে বিশ্ব রেহাই পাবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন বিজ্ঞানীরা। গত বৃহস্পতিবার(২৩ এপ্রিল)অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রথম দফায় করোনা ভাইরাস টিকার পরিক্ষা চালিয়েছে ব্রিটেন। এর আগে অবশ্য জার্মানি কোভিড-১৯ এর ভ্যাকসিনের পরীক্ষা চালিয়েছিলো। তবে এসব ভ্যাকসিনের ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে ৮০ শতাংশ।
এদিকে, করোনাভাইরাস বা কোভিড-১৯ এর প্রার্দুভাবের ফলে প্রথমবারের মত বন্ধ হলো ব্রিটেনের রাজ পরিবারের জন্য জুতা নির্মাতা প্রতিষ্ঠান টিকার্স। ১৮২৯ সালে প্রতিষ্ঠিত কোম্পানিটি বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ ।গত মাসে লন্ডনে দোকান বন্ধ করা হয় নর্দাম্পটনভিত্তিক কোম্পানিটির। টিকার্সের ব্যবস্থাপনা পরিচালক মার্টিন ম্যাসন বলেন, এটা একটা অন্যরকম পরিস্থিতি।২০০৫ সালে মুক্তি পাওয়া `কিংকি বুটস` ছবিতে চিত্র ধারণ করা হয় রানী দ্বিতীয় এলিজাবেথের জন্য জুতা তৈরি`র টিকার্সের কারখানায়।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031