ফরিদপুরের জেলা সদরের ৩৩ হাজার পরিবার এই সহায়তা পাবে। দেশে করোনাভাইরাসের কারণে প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ মানবিক সহায়তা প্রদান শুরু হয়েছে।

প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি আটা, আধা কেজি মুসরির ডাল দেয়া হবে। এই উপহারপ্রাপ্তদের নির্দিষ্ট কার্ড করে দেয়া হয়েছে।

রবিবার সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নে প্রধানমন্ত্রীর এই মানবিক উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রথম দিনে সেখানে সাড়ে ৩শ’ পরিবারের মাঝে উপহার তুলে দেয়া হয়।

ঈশান গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল বলেন, তার ইউনিয়নে ১ হাজার ১১২ পরিবারের মাঝে এই উপহার প্রদান করা হবে।

ফরিদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাসুম রেজা বলেন, করোনাভাইরাসের কারণে কর্মহীন মানুষের দুর্দশা লাঘবের লক্ষ্যে প্রধানমন্ত্রীর তহবিল হতে মানবিক সহায়তাস্বরূপ এই উপহার প্রদান করা হচ্ছে। সদর উপজেলার ৩৩ হাজার পরিবারকে এই কার্ড প্রদান করা হবে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031