বাংলাদেশ সরকারের প্রথম অর্থ সচিব খন্দকার আসাদুজ্জামান দাফন সম্পন্ন হয়েছে টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সাবেক সাংসদ, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা, প্রবীণ আওয়ামী লীগ নেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক।

রবিবার ভোরে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।

শনিবার বিকাল সোয়া ৪টার দিকে গুলশানের নিজ বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি …রাজিউন)।

তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি স্ত্রী, ছেলে মশিউজ্জামান রোমেল, মেয়ে টাঙ্গাইল সংরক্ষিত মহিলা আসনের এমপি অপরাজিতা হকসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

খন্দকার আসাদুজ্জামান ১৯৩৫ সালের ২২ অক্টোবর টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার নারুচি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসন থেকে ১৯৯৬ সালে সপ্তম, ২০০৮ সালে নবম ও ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930