ভারতের দিল্লিতে করোনাভারাইস আক্রান্তদের প্লাজমা থেরাপির প্রয়োগ সফল হল । সুস্থ হয়ে উঠলেন রোগী। এই প্রথম করোনা চিকিৎসায় প্লাজমা থেরাপিতে সাফল্য পেল ভারত।

দিল্লির সাকেতে ম্যাক্স হাসপাতালে সেরে উঠছেন রোগী। তাকে ভেন্টিলেটর থেকে বের করে আনা হয়েছ।

প্লাজমা থেরাপি করোনা ভাইরাসের চিকিৎসায় প্লাজমা থেরাপি শুরু করেছে আমেরিকা। তাতে তারা সাফল্যও পেয়েছিল। এতে করোনা আক্রান্ত রোগী সেরে ওঠার পর তার রক্তের প্লাজমা অন্য আক্রান্ত রোগীর শরীরে প্রবেশ করিয়ে অ্যান্টিবডি তৈরি করা হয়। তাতে করোনা দমন করা সম্ভব হয়। এমনই মনে করছেন চিকিৎসকরা।

আমেরিকার চিকিৎসকরা ইতিমধ্যেই এই পদ্ধতি ব্যবহার করে সাফল্য পেয়েছেন। ভারতেও এবার শুরু হল সেই থেরাপি। প্লাজমা থেরাপিতে সাফল্য দেশে এই প্রথম করোনা আক্রান্ত রোগীর শরীরে প্লাজমা থেরাপি সাফল্য পেল। সেরে উঠছেন দিল্লির সাকেতে ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্ত রোগী। তার ভেন্টিলেটর খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

গত কয়েকদিন ধরেই তার অবস্থার অবনতি হচ্ছিল। কিন্তু প্লাজমা থেরাপি প্রয়োগ করার পরেই অবস্থার উন্নতি হতে শুরু করে বলে জানিয়েছেন চিকিৎসকরা। পরিবারের লোকেরাই প্লাজমা সংগ্রহের ব্যবস্থা করে গিয়েছিলেন।

করোনা সংক্রমণ বাড়ছে গোটা দেশেই করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে চলেছে। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে চিকিৎসার খোঁজে হন্যে হয়ে উঠেছেন চিকিৎসকরা। এই পরিস্থিতিতে প্লাজমা থেরাপি নতুন করে আশার আলো দেখাচ্ছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গত কয়েকদিন ধরেই প্লাজমা থেরাপির কথা বলে চলেছেন। এর জন্য করোনায় সেরে ওঠা রোগীদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031