উত্তর কোরীয় নেতা কিম জং উন করোনাভাইরাস মহামারির মধ্যেও বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। সম্প্রতি তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। তবে রবিবার দক্ষিণ কোরিয়ার একটি সংবাদমাধ্যম কিমের জীবিত থাকার বিষয়টি নিশ্চিত করার পর আজ সোমবার দেশটির আরেকটি সংবাদ মাধ্যম জানিয়েছে, উত্তর কোরিয়ায় ট্যুরিস্ট কেন্দ্র গড়ে তুলতে যেসব শ্রমিক কাজ করছেন তাদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন কিম।

দ্য কোরিয়া হেরাল্ড জানিয়েছে, উত্তর কোরিয়ার প্রধান পত্রিকা রোডং সিনমুনে বলা হয়েছে, কিম জং শ্রমিকদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, উনসান-কলমা পর্যটন অঞ্চল তৈরিতে কর্মীদের শুভেচ্ছা পাঠিয়েছেন সুপ্রিম লিডার কিম জং-উন।

দ্য কোরিয়া হেরাল্ড জানিয়েছে, কোরিয়ান সেন্ট্রাল ব্রডকাস্টিং স্টেশনও শ্রমিকদের প্রতি কিম জং উনের এই শুভেচ্ছা পাঠানোর বিষয়টির সত্যতা দাবি করেছে।

উত্তর কোরিয়ার রিসর্ট টাউন থেকে বের হওয়া একটি বিশেষ ট্রেনের ছবি সামনে আসার পর থেকেই কিম জং উনের মৃত্যু নিয়ে জল্পনা ফিকে হতে শুরু করে। একটি বিশেষ ট্রেনে উত্তর কোরিয়ার রাষ্ট্রনেতা কিম জং উনকে বসে থাকতে দেখা যায় বলে খবর শোনা যায়, যদিও এ সম্পর্কে কোনো পাকাপোক্ত প্রমাণ মেলেনি।

অন্যদিকে সাম্প্রতিক খবর অনুযায়ী, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি মুন জায়ে ইনের পররাষ্ট্র উপদেষ্টা মুন চাং ইন বলেছেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং জীবিত ও সুস্থ আছেন। দক্ষিণ কোরিয়ার তরফে জানানো হয়েছে, গত ১৩ এপ্রিল থেকে উনসান শহরে রয়েছে কিম জং।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031