কন্টিনারের ধাক্কায় পিকআপের হেলপার নিহত হয়েছেন রংপুরের পীরগঞ্জে । এতে আহত হয়েছেন পিকআপের চালক। মঙ্গলবার সকাল ৭টায় উপজেলার ধাপেরহাট নামক স্থানে রংপুর-ঢাকা মহাসড়কে জিসান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহত পিকআপ চালক ব্রাক্ষণবাড়িয়া জেলার পানজারামপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে আহাদ আলী। তাৱক্ষণিক নিহত হেলপারের পরিচয় জানা যায় নি।

পীরগঞ্জ ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী জানায়, জিসান ফিলিং স্টেশনের সামনে রংপুরগামী একটি কন্টিনার বগুড়াগামী একটি পিকআপকে ধাক্কা দেয়। এ দুর্ঘটনার বিকট শব্দে আশপাশের লোক এসে ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিস এসে দুমড়ে মুচড়ে যাওয়া পিকআপের হেলপারকে মৃত অবস্থায় এবং চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। আহত চালক নিজের পরিচয় দিয়েই অজ্ঞান হয়ে যাওয়ায় নিহত হেলপারের পরিচয় জানা সম্ভব হয়নি। পরে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা রতন সর্মা এবং পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র জানান, গাড়ি মালিকের সূত্র ধরে নিহত হেলপারের ঠিকানা বের করার চেষ্ঠা করা হচ্ছে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031