জেলা গোয়েন্দা পুলিশ নড়াইলে ভিজিডির চাল চুরির মামলায় বরখাস্তকৃত পেড়লী ইউপি চেয়ারম্যান জারজিদ মোল্যাকে (৫২) গ্রেপ্তার করেছে । শুক্রবার দুপুরে তাকে কালিয়া উপজেলার খড়রিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। মামলার বিবরণে জানা যায়, বিভিন্ন সময়ে ৮৫জন জীবিত ও মৃত ব্যক্তির নামে ভিজিডি’র ৪০ টন ৮শ কেজি চাল আত্মসাতের অভিযোগে গত ১৮ এপ্রিল পেড়লী ইউপি চেয়ারম্যান জারজিদ মোল্যার বিরুদ্ধে কালিয়া থানায় মামলা দায়ের করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সুপার ভাইজার মতিয়ার রহমান। এ বিষয়ে পরবর্তী কার্যক্রমের জন্য যশোর দুদক কার্যালয়ে প্রেরণ করা হয়। দুদক মামলাটি আমলে নেয়ার পর শুক্রবার তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ ব্যাপারে কালিয়া উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুদা বলেন, জারজিদ মোল্যার বিরুদ্ধে ভিজিডি’র ৪০ টন ৮শ কেজি চাল আত্মসাতের অভিযোগে মামলা দায়ের হয়।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031