নারায়ণগঞ্জে হটস্পট  নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৬৪ জন । এ নিয়ে জেলায় প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হলেন মোট ১০০১ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে মারা গেছেন আরোও ৪জন। এতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ জন। আর সুস্থ্য হয়েছেন ৪২জন। শুক্রবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ৯৩৭জন।
শনিবার (১ মে) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এই তথ্য জানা যায়।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে এই পর্যন্ত জেলায় মোট ৩১৬৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৮৮ জনের।

নারায়ণগঞ্জে আক্রান্তের সংখ্যা সিটি কর্পোরেশন এলাকায় ৬১৭ জন, সদর উপজেলায় ২৯০, বন্দর উপজেলায় ২২, আড়াইহাজারে ২৭, সোনারগাঁয়ে ৩২ ও রূপগঞ্জে ১৩ জন। সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ৩২ জন, সদরে ১০, বন্দরে ১, রুপগঞ্জে ১ ও সোনারগাঁয়ে ২ জন।
জেলায় এই পর্যন্ত করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৪২ জন। তারমধ্যে সিটি কর্পোরেশন এলাকার ২৮ জন, সদর উপজেলার ৯ জন, রূপগঞ্জের ১ জন, সোনারগাঁয়ে ১ জন ও আড়াইহাজারের ৩ জন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে এই পর্যন্ত জেলায় মোট ৩১৬৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৮৮ জনের। এলাকা ভিত্তিক নমুনা সংগ্রহ করা হয়েছে সিটি কর্পোরেশনে ৭১৯, সদর উপজেলায় ১৬৮৪, বন্দরে ১৯৮, আড়াইহাজারে ২৭০, সোনারগাঁয়ে ১৪০, রূপগঞ্জে ১৫৭ জনের।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728