সরকার করোনা সংক্রমণ ঠেকাতে ফের ছুটি বাড়াচ্ছে। নতুন করে আগামী ১৬ মে পর্যন্ত ছুটি বাড়ছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র ঢাকা টাইমসকে নিশ্চিত করেছে।

সূত্র জানায়, সাধারণ ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে আরও ১০ দিন ছুটি বাড়তে যাচ্ছে। এ বিষয়ে প্রস্তাবনার সারসংক্ষেপটি প্রস্তুত হয়েছে। সেটি প্রধানমন্ত্রীর কার্যলয়ে পাঠানো হচ্ছে। অনুমোদন পেলেই আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।

জানতে চাইলে জনপ্রশাসন সচিব শেখ ইউসূফ হারুণ বলেন, ‘ছুটি বাড়ানোর বিষয়টি আলোচনা হচ্ছে। এখনো চূড়ান্ত হয়নি। চূড়ান্ত হলে প্রজ্ঞাপন জারি হবে।’

এর আগে পঞ্চম দফায় ৫ মে পর্যন্ত সাধারণ ও সাপ্তাহিক ছুটি বাড়িয়েছে সরকার। গত ২৬ মার্চ থেকে সারা দেশে সাধারণ ছুটি চলছে।

করোনা ভাইরাসের সংক্রমণের কারণে গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত প্রথম দফায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরে দ্বিতীয় দফায় ছুটি ৫ থেকে ৯ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি বাড়ানো হয়। তৃতীয় ১৪ এপ্রিল পর্যন্ত ও চতুর্থ দফায় ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি লম্বা করা হয়। সর্বশেষ ছুটি আরও ১০ দিন বাড়িয়ে ৫ মে পর্যন্ত ছুটি দীর্ঘ করা হয়।

সূত্র জানায়, করোনা ভাইরাসের সংক্রমণ এখনো বাড়ছে। এটি নিয়ন্ত্রণে না আসায় সাধারণ ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এদিকে ছুটির মধ্যেও রপ্তানি পোশাক শিল্প কারখানাসহ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, দপ্তর ও বিভাগগুলো সীমিতকারে খোলা আছে।

এছাড়া ছুটি চলাকালে জরুরি পরিষেবা অর্থাৎ বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট ইত্যাদি খাতের কার্যক্রম অব্যাহত আছে।

কৃষি পণ্য, সার, কীটনাশক, খাদ্য, শিল্প পণ্য, চিকিৎসা সরঞ্জাম, সংবাদপত্র, জরুরি ও নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবহন এবং কাঁচা বাজার, খাবার, ওষুধের দোকান ও হাসপাতালও এই ছুটির বাইরে।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031