আরও একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ফরিদপুরের বোয়ালমারীতে । তিনি মাদারীপুরের রাজৈর উপজেলায় একটি মসজিদে ইমামতি করেন। এ নিয়ে ৪ মে পর্যন্ত বোয়ালমারী উপজেলায় মোট চারজন করোনা রোগী শনাক্ত হলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান জানান, বোয়ালমারীর সদর ইউনিয়নের কালিয়াণ্ড গ্রামে মাদারীপুরফেরত এক মসজিদের ইমামের শরীরে করোনা উপসর্গ প্রকাশ পেলে তিনি হটলাইনে পরামর্শ নেন। তাকে ফরিদপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষার জন্য বলা হয়। তিনি রবিবার ফরিদপুরের নমুনা দিলে সোমবার তার রিপোর্ট পজিটিভ আসে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ জানান, আক্রান্তের শারীরিক অবস্থা ভালো থাকায় তাকে নিজ বাড়ির একটি কক্ষে আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্তের বাড়িসহ আশপাশের ৩টি বাড়ি লকডাউন করা হয়েছে। তার সংস্পর্শে আসা সকলের নমুনা সংগ্রহ করা হবে।

প্রসঙ্গত, ইতোপূর্বে আক্রান্ত তিনজনের একজন সুস্থ হয়ে ঘরে ফিরেছে, অপর আক্রান্ত দুই সহোদর বর্তমানে নিজ বাড়িতেই আইসোলেশনে রয়েছেন।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031