আগামী ১৬ মে পর্যন্ত সবধরনের গণপরিবহন বন্ধ থাকবে বলে জানিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় আরেক দফা ছুটি ঘোষণার সঙ্গে বাড়ানো হয়েছে গণপরিবহন চলাচল বন্ধের মেয়াদও।

সোমবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য অফিসার আবু নাছের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের বিস্তার রোধকল্পে সরকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় সাধারণ ছুটি আগামী ১৬ মে পর্যন্ত বর্ধিত করায় দেশব্যাপী চলমান গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত আগামী ১৬ মে পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তবে জরুরি পরিষেবা যেমন-বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরসমূহের কার্যক্রম (স্থলবন্দর, নদীবন্দর ও সমুদ্রবন্দর), পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাকসেবা ও সংশ্লিষ্ট কাজ, খাদ্যদ্রব্য, সড়ক ও নৌপথে সকলপ্রকার পণ্য, রাষ্ট্রীয় প্রকল্পের মালামাল, ঔষধ, ঔষধশিল্প, চিকিৎসা সেবা ও চিকিৎসা বিষয়ক সামগ্রী পরিবহন, শিশুখাদ্য, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া, ত্রাণবাহী পরিবহন, কৃষিপণ্য, শিল্পপণ্য, সার ও কীটনাশক, পশুখাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উৎপাদিত পণ্য, দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য এবং জীবনধারণের মৌলিক পণ্য উৎপাদন ও পরিবহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

তবে পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন করা যাবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে দুপুরে এক প্রজ্ঞাপনে ষষ্ঠবারের মতো দেশে সাধারণ ছুটির মেয়াদ বাড়িয়ে আগামী ১৬ মে পর্যন্ত করা হয়। তবে অর্থনীতির কথা বিবেচনা করে শর্তসাপেক্ষে দোকান ও শপিংমল খোলার অনুমতি দিয়েছে সরকার।

দেশে করোনা পরিস্থিতি এখনও চরম পর্যায়ে রয়েছে। ইতিমধ্যে দশ হাজারের বেশি আক্রান্ত হয়েছে। মারা যাওয়ার সংখ্যাও দু’শ ছুঁইছুঁই।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031