মির্জা ফখরুল ইসলাম আলমগীর শেখ হাসিনা সরকারের সমালোচনা করছেন , আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কিন্তু আন্তর্জাতিকভাবে ফোবর্স ও দ্য ইকোনমিস্টের মতো প্রেস্টিজিয়াস সাময়িকী তার বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করেছে। শেখ হাসিনার সাফল্যের বিষয়টি দেশে-বিদেশে সমাদৃত হয়েছে। তিনি বলেন, করোনা সংকট মোকাবিলায় তার নেতৃত্ব ও গৃহীত ব্যবস্থার প্রশংসা সর্বত্রই রয়েছে।

আজ মঙ্গলবার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন ওবায়দুল কাদের।

সরকারি ছুটির মধ্যে কিছু কিছু প্রতিষ্ঠান চালু রাখার কারণ জানিয়ে তিনি বলেন, সরকারকে আজ জনগণের জীবনের পাশাপাশি জীবিকাকেও দেখতে হচ্ছে। মানুষকে বাঁচানোর পাশাপাশি অর্থনৈতিক চাকাকেও সচল করে রাখতে হবে। তাই সরকার কিছু কিছু ক্ষেত্রে সাধারণ ছুটি শিথিল করেছে।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031