শতাধিক পোশাক শ্রমিক বেতন ও বকেয়া পরিশোধের দাবিতে রাজধানী মালিবাগ ডিআইটি রোড এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

মঙ্গলবার সকাল ১০টার সময় ড্রাগন সোয়েটার কারখানার শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধের দাবিতে সড়কে অবস্থান নেয়।

শ্রমিকদের বিক্ষোভের কারণে সংশ্লিষ্ট এলাকার সড়কগুলোতে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে চেষ্টা চালায় পুলিশ।

বিক্ষোভকারীদের একজন বলেন, পাঁচ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে তারা আন্দোলনে নেমেছেন।

উজ্জ্বল নামের ওই কারখানার এক শ্রমিক জানান, বেতন-ভাতা পরিশোধ না করাতেই সড়কে নামতে বাধ্য হয়েছেন তারা। মালিক পক্ষ বেতন দিতে পারবেন না বলে জানিয়েছে।

জানতে চাইলে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কুদ্দুস ফকির বলেন, ‘শ্রমিক ও মালিক পক্ষের লোকজনের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।’

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930