সরকারি ত্রাণের পাশাপাশি ডিম বিতরণ শুরু করেছেন সুষম ও পুষ্টিকর খাবারের চাহিদা পূরণের লক্ষ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম তার নির্বাচনী এলাকা রাজশাহীর চারঘাট ও বাঘা উপজেলায় । প্রতিমন্ত্রী জানিয়েছেন, চারঘাট ও বাঘা উপজেলায় ত্রাণের আওতায় সকল উপকারভোগীদের মাঝে ডিম বিতরণ করা হবে।

স্থানীয় মুরগির খামার থেকে সংগ্রহ করা প্রথম পর্যায়ে ১ লাখ ৫০ হাজার ডিম বিতরণ করা হবে। গতকাল বাঘা উপজেলার আড়ানী ইউনিয়নের ৯০টি পরিবারের মাঝে চাল, সবজি ও ডিম বিতরণ করা হয়েছে বলে জানান শাহরিয়ার আলম।

প্রতিমন্ত্রী ইতোমধ্যে তার নির্বাচনী এলাকায় প্রায় ১২ হাজার অস্বচ্ছল পরিবারের মাঝে সরকারি ত্রাণের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে মৌসুমী সবজি বিতরণ অব্যাহত রেখেছেন। চলমান করোনা সংকটের কারণে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন শ্রেণি ও পেশার অসচ্ছল ও দরিদ্র মানুষের মাঝে সরকারি ত্রাণ সহায়তার পাশাপাশি প্রতিমন্ত্রী স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন মৌসুমী সবজি যেমন- আলু, পটল, মিষ্টি কুমড়া, লাউ, করলা, পুইশাক, ডাটাশাক প্রভৃতি সরাসরি কৃষকের ক্ষেত থেকে ন্যায্যমূল্যে কিনে বিতরণের উদ্যোগ নেন। এরই ধারাবাহিকতায় অসহায় ও অসচ্ছল মানুষের সুষম ও পুষ্টিকর খাবারের চাহিদা পূরণে চাল ও সবজির পাশাপাশি ডিম বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031