সরকার কি করেছে বা করছে না তা বিএনপিকে চোখে আঙুল দিয়ে দেখানোর দরকার নেই , আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন । সরকারের ভুল হলে তা সংশোধনের পরামর্শ দিন। ভুল সংশোধনের গঠনমূলক পরামর্শ আর যেকোন যুক্তিগ্রাহ্য পরামর্শ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিবাচকভাবেই দেখেন। বুধবার সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির রাজনীতি এখন টেলিভিশন নির্ভর। বিএনপিকে গণমাধ্যমই আসলে বাঁচিয়ে রেখেছে। সরকার অনেক বেশী টেলিভিশনের অনুমতি দিয়েছে বলেই অস্তিত্ব প্রকাশের সুবর্ণ সুযোগ পেয়েছে। টেলিভিশন না থাকলে বিএনপি একটা রাজনৈতিক দল হিসাবে আরও গুরুত্বহীন হয়ে পড়তো।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, আজ আপনাকে জিজ্ঞেস করতে চাই, আজ আমাদের চাইতেও পৃথিবীর অনেক দেশে করোনা ভয়ংকর রুপে আবির্ত হয়েছে। এসব দেশের কোন একটি দেশে কি আপনি দেখাতে পারবেন যে সেসব দেশের রাজনৈতিক দলগুলো নিয়ে টাস্কফোর্স গঠিত হয়েছে? যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ এসব দেশে শুধুমাত্র ভ্যাকসিন ও চিকিৎসা বিষয়ে টাস্কফোর্স গঠিত হয়েছে। টাস্কফোর্স, ইকোনমি প্রেস্টিজিয়াস আন্তর্জাতিক সাময়িকীতে শেখ হাসিনার নেতৃত্ব এবং তার সরকারের কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করা হচ্ছে। শেখ হাসিনা প্রচারে বিশ্বাসী নয়, তিনি কাজে বিশ্বাসী।

তিনি বলেন, এই সংকটেও আমরা দেখতে পাচ্ছি, বিএনপির রাজনীতি নেতিবাচকতার বৃত্তে আবর্ত হচ্ছে। বিএনপিকে আবারও দেশের এই সংকটে দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। করোনা চিকিৎসার জন্য বসুন্ধরা গ্রুপ হাসপাতাল নির্মাণ করে মানবিক সেবায় এগিয়ে আসার জন্য তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান তিনি। এছাড়াও বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে দেশের বৌদ্ধ সম্প্রদায়কে আওয়ামী লীগের পক্ষে শুভেচ্ছা জানান ওবায়দুল কাদের। ঢাকা-৫ আসনের সরকার দলীয় সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন তিনি।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031