মৌসুমীর স্বামী চিত্রনায়ক ওমর সানি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমীর নামে একাধিক ফেইক আইডি। সেসব আইডি থেকে বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ করে টাকা চাওয়া সহ নানা ধরনের প্রতারণা করা হচ্ছে। সেরকম কয়েকটি ফেইক আইডির স্ক্রিন শট নিজের ফেসবুকে শেয়ার করে বিষয়টি সম্পর্কে জানিয়েছেন। আইডিগুলোর কোনোটাই মৌসুমীর নয় বলে তিনি জানান।

ওমর সানি দাবি করেন, মৌসুমীর ভাবমূর্তি নষ্ট করতেই এমনটা করা হচ্ছে। তার কথায়, ‘আপনারা আমার আইডিতে যে স্থিরচিত্রগুলো দেখতে পাচ্ছেন এরকম আরও অনেক আছে। এগুলো একটাও মৌসুমীর আইডি নয়, পেজ নয়, অসংখ্য কমপ্লেইন আমার কাছে দিচ্ছে। এসব আইডি থেকে টাকা চাওয়া হচ্ছে, বাজে মন্তব্য করা হচ্ছে। এতে মৌসুমীর ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাই যে যা করবেন নিজ দায়িত্বে করবেন। ধন্যবাদ সবাই ভালো থাকবেন, বাসায় থাকবেন।’

অন্যদিকে, বিষয়টি নিয়ে মৌসুমীও একই কথা জানান। প্রিয়দর্শিণী বলেন, ‘এটা খুবই খারাপ কাজ। কারা যেন আমার নামে ফেইক অ্যাকাউন্ট খূলে করোনাভাইরাসের তহবলি গঠনের নাম করে অনেকের কাছে টাকা দাবি করছেন। যারা এমনটি করছেন তারা খুবই অন্যায় করছেন।’ এ বিষয়ে পুলিশের সাইবার ক্রাইম বিভাগের সঙ্গে কথা হয়েছে বলেও জানান নায়িকা।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031