কেটি মিলারের করোনা ধরা পড়েছে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের প্রেস সেক্রেটারি । এ নিয়ে হোয়াইট হাউজের দ্বিতীয় একজন স্টাফ এই ভাইরাসে আক্রান্ত হলেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। এতে বলা হয়, শুক্রবার হোয়াইট হাউজ কেটি মিলারের করোনা সংক্রমিত হওয়ার কথা জানিয়েছে। কেটি মিলার হোয়াইট হাউজ কমপ্লেক্সেই কাজ করতেন। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শীর্ষ একজন উপদেষ্টা স্টিফেন মিলারকে বিয়ে করেছেন কেটি মিলার। কেটি মিলারের করোনা পজেটিভ ধরা পড়ার পর তার স্বামী স্টিফেন মিলারের পরীক্ষা করানো হয়েছে কিনা সে বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউজ। এখানে উল্লেখ্য, গত বৃহস্পতিবার পরীক্ষা করে কেটি মিলারের করোনা নেগেটিভ পাওয়া যায়।

হোয়াইট হাউজের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, ওয়েস্ট উইংয়ের স্টাফদের নিয়মিত পরীক্ষা করা হয়। তবে মাইক পেন্সের স্টাফরা এক্সিকিউটিভ অফিস বিল্ডিংয়ের পাশেই অবস্থান করেন। তাদের পরীক্ষা করা হয় অপেক্ষাকৃত কম।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031