নর্দান মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডাক্তার আনিসুর  রহমান মারা গেছেন করোনা  উপসর্গ  নিয়ে  ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে ।

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। বিকালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ।

ডা. সোহেল জানান, ডা. আনিসুর রহমান নর্দান মেডিকেল কলেজের প্রিন্সিপাল ছিলেন। তিনি করোনা ভাইরাস উপসর্গ নিয়ে ঢামেকের করোনা ইউনিটে ভর্তি হয়েছিলেন সেখানে তার মৃত্যু হয়।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031