জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে ও রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সারা দেশে অভিযান চালিয়েছে। রাজধানীসহ সারা দেশের খুচরা ও পাইকারি অন্তত  ৯৫ টি বাজারে অভিযান চালিয়ে ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাণিজ্য সচিব জাফর উদ্দীনের তত্ত্বাবধানে সংস্থাটির মহাপরিচালক বাবলু কুমার সাহার নেতৃত্বে ও পরিচালক (প্রশাসন) শামীম আল মামুনের সহযোগিতায় এ তদারকিমূলক অভিযান পরিচালনা ক‌রা হয়।

ঢাকা মহানগরী ও ঢাকার নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার, প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মাসুম আরেফিন, বিকাশ চন্দ্র দাস ও সহকারী পরিচালক শাহনাজ সুলতানা, আব্দুল জব্বার মন্ডল, মাগফুর রহমান, ইন্দ্রানী রায় ও মাহমুদা আক্তার। এছাড়া ঢাকার বাইরে ৬১ জন কর্মকর্তা বিভাগে উপ-পরিচালক ও জেলায় সহকারী পরিচালকগণের নেতৃত্বে ৭৩ টি বাজারে অভিযান পরিচালিত হয়।

তদারকিকালে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, অধিকমূল্যে পণ্য বিক্রয় করা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করা সহ ভোক্তাস্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধের জন্য প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অধিদপ্তরের মহাপরিচালক বলেন, রমজানে ও করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে ঢাকাসহ সারাদেশে অধিদপ্তরের নিয়মিত ও বিশেষ বাজার তদারকি কার্যক্রম চলছে।রমজানে ও দেশের এই ক্রান্তিলগ্নে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে সহায়তা করার জন্য ব্যবসায়ীদের আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানান তিনি ।

এছাড়া নিত্যপণ্যের উৎপাদনকারী, আমদানিকারক, পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের নিত্যপণ্যের ক্রয় মূল্যের ভাউচার এবং মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন করতে ও ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়ের জন্য উদাত্ত আহ্বান জানান তিনি। করোনা পরিস্থিতিতে দেশের সকল ভোক্তা সাধারণ ও ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে চলে বাজারে পণ্য ক্রয় বিক্রয়ের অনুরোধ জানান তিনি।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031