আরও ১৯৭ থাই নাগরিক করোনাভাইরাসে উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা ছেড়েছেন । এটি থাই নাগরিকদের দেশে ফেরার দ্বিতীয় ফ্লাইট।

ঢাকাস্থ থাই হাইকমিশন সূত্রে এসব তথ্য জানা যায়।

এক বার্তায় হাইকমিশন জানায়, আজ বেলা ১১টায় থাই লিয়ন এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে ১৯৭ থাই নাগরিক। ফ্লাইটি থাই নাগরিকদের নিয়ে বেলা আড়াইটার পর ব্যাংকক বিমানবন্দরে অবতরণ করে।

ঢাকা ছেড়ে যাওয়ার সময় ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত বিমানবন্দরে থাই নাগরিকদের বিদায় জানান।

হাইকমিশনের বার্তায় জানানো হয়, এরপরও আরও বিশেষ ফ্লাইটি থাই নাগরিকদের দেশে ফেরাতে চায় দেশটি। তবে সেটা নির্ভর করছে বাংলাদেশে এখনও আটকা পড়া থাই নাগরিকদের দেশে ফেরার আগ্রহের ওপর।

বার্তায়, থাই নাগরিকদের দেশে ফেরায় সহযোগিতা করায় হাইকমিশন পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিমান কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছে।

করেনায় এর আগে গত ১৭ এপ্রিল প্রথম বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়ে যায় ৩৫ থাই নাগরিক।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930