র‌্যাব অবৈধ ভিওআইপি ব্যবসার সরঞ্জামসহ একজনকে গ্রেপ্তার করেছে রাজধানীর আদাবরে । তার নাম আতিকুল হাসান। বৃহস্পতিবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত চলে এই অভিযান।

র‌্যাব-২ কোম্পানি কমান্ডার মেজর এইচ এম পারভেজ আরেফিন জানান, রাজধানীর আদাবরের মুনসুরাবাদ হাউজিং এলাকায় সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ ভিওআইপি ব্যবসা করছে একটি চক্র। এমন খবরে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা-বিটিআরসি এবং র‌্যাব যৌথভাবে অভিযান চালায়। অভিযানে পালিয়ে যাওয়ার সময় হাসান নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তার তথ্যের ভিত্তিতে রুমে বিপুল পরিমাণ ভিওআইপি ব্যবসার সরঞ্জাম উদ্ধার করা হয়।

এর মধ্যে রয়েছে- ৩২ এ্যান্টেনার চারটি সিম বক্স, জিপিআরএস ব্লকার, দেড়হাজার সিম, ইউপিএস, রাউটার।

জিজ্ঞাসাবাদের গ্রেপ্তার হাসান জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে বৈদশিক বিভিন্ন কল আদান-প্রদানের সঙ্গে জড়িত। যাতে অবৈধভাবে সরকারের রাজস্ব ফাঁকি দিচ্ছিলেন।

তার বিরুদ্ধে আদাবর থানায় মামলা হয়েছে।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031