ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করছেন ঢাকার ধামরাইয়ের বাথুলি সরকার ষ্টীল মিলসের কয়েকশ শ্রমিক ৫ মাসের বকেয়া বেতনের দাবিতে । এসময় শিল্প পুলিশ তাদের মহাসড়ক থেকে সরাতে লাঠিচার্জের পর জলকামান ব্যবহার করেন। পরে শ্রমিকরা ছত্রবঙ্গ হয়ে যায়। বিক্ষোভরত শ্রমিকরা জানিয়েছেন, কারখানার মালিক গত ৫ মাস ধরে আমাদের বেতন দিচ্ছেন না। আমরা খুবই কষ্টে আছি। দ্রুত আমরা বেতন চাই। আশুলিয়া ধামরাইয়ের শিল্প পুলিশের ওসি মহিউদ্দিন জানান, শ্রমিকদের মহাসড়ক থেকে সরাতে জলকামান ব্যবহার করা হয়েছে।
