সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান নরসিংদীর রায়পুরা এলাকায় । এ সময় পরিকল্পনামন্ত্রীর পাজেরো গাড়ির সঙ্গে একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কেউ হতাহত না হলেও মন্ত্রীর গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলাধীন নীলকুঠি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মন্ত্রী সিলেট যাচ্ছিলেন।

পরিকল্পনামন্ত্রীর গাড়িচালক নেসার বলেন, প্রটোকলের গাড়িটি সামনেই ছিল। পরিকল্পনামন্ত্রী ত্রাণ দেয়ার উদ্দেশে সিলেট যাচ্ছিলেন। মন্ত্রীর গাড়ি রায়পুরা উপজেলার নীলকুঠি বাসস্ট্যান্ডে পৌঁছালে ভৈরব থেকে নারায়ণগঞ্জগামী প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে মন্ত্রীর গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এ সময় মন্ত্রী অক্ষত অবস্থায় গাড়ি পরিবর্তন করে প্রটোকল নিয়ে আবার সিলেট রওনা হন।

ঘটনাস্থলে উপস্থিত রায়পুরা থানার এসআই শাহীন বলেন, প্রাইভেটকার চালককে আটক করা হয়েছে।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930